গলসির কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাব দ্বারা আয়োজিত এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো
নিজস্ব সংবাদদাতা,(গলসি):- প্রতি বছরের মতো, গত ২৬ শে অক্টোবর রবিবার বিকেলে জাঁকজমক করে আনুষ্ঠানিক উদ্ধোধন হলো এবছরের গলসি এক নম্বর ব্লকের অন্তর্গত " কৃষ্ণরামপুর মা মাটি মানুষ " ক্লাবের উদ্যোগে পরিচালিত এম.পি. চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা। তবে প্রতি বছরের মতো এবারও, ২ রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু সেই সময় বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপূজো থাকার কারণে অন্যান্য বছর গুলোর মতো, ওই দিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সম্ভব না হওয়ায় , এদিন জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে এবছরের এম.পি. কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন জানান, এবছর মোট আটটি ফুটবল দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় , মুনসেফপুর পূজা কমিটি ও খাঁপাড়া দাতা সাহেব সংঘ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও , দ্বিতীয়ার্ধের এক গোলে জয়ী হয় খাঁ পাড়া। তবে, এদিন এম.পি.কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের পাশাপাশি সদ্য ঘোষিত তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোঃ জাকির হোসেনকে সংবর্ধনার আয়োজন করা হয়। গলসি-এক ব্লকের, নয়টি অঞ্চলের ইমাম- মোয়াজ্জেম সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা দিতে আসা তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এছাড়াও দেখা যায়, তাঁদের মিছিল করে এসে অনুষ্ঠানে যোগদান করতে।
Click Here to Visit
What's Your Reaction?